ইরানের নতুন নেতার প্রতি সশস্ত্রবাহিনী ও আইআরজিসির আনুগত্য

মোজতবা খামেনি
মোজতবা খামেনি | ছবি: সংগৃহীত
0

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির প্রতি সমর্থন জানিয়েছে দেশটির সশস্ত্রবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে একথা জানানো হয়। খবর প্রেস টিভির।

বিবৃতিতে বলা হয়, সামরিক বাহিনী মোতজবা খামেনিকে ‘ন্যায়পরায়ণ, জ্ঞানবান, ধর্মপ্রাণ ও বিচক্ষণ’ হিসেবে বর্ণনা করেছে। খামেনিকে নির্বাচিত করার মাধ্যমে বিশেষজ্ঞ পরিষদ বুদ্ধিমত্তার প্রমাণ দিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এছাড়া ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) তার প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। আইআরজিসি মুজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছে, তাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। নতুন নেতা সব আদেশ মেনে চলবে এবং তা বাস্তবায়নে সদা প্রস্তুত থাকবে বলে জানিয়েছে আইআরজিসি।

এএইচ