এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গেলো ৭২ ঘণ্টায় ইরানের ৩০ জাহাজ ডুবিয়ে দেয়া হয়েছে এবং দুই শতাধিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে তেহরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে উপসাগরীয় অঞ্চলের মার্কিন লক্ষ্যবস্তুতে।
আরও পড়ুন:
এমন অবস্থায় কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস খালি করার প্রক্রিয়া শুরু হয়েছে। আঞ্চলিক সংকট নিয়ে আলোচনা করেন সৌদি ও আমিরাতের প্রতিরক্ষামন্ত্রীরা। এ সময় তারা মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা জানান।
এদিকে, বৃহস্পতিবার রাতভর হিজবুল্লাহ ও বিপ্লবী গার্ড বাহিনীর যৌথ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে ইসরাইলের তেল আবিব। যুদ্ধে এখন পর্যন্ত ইরানে প্রাণ হারিয়েছে ১ হাজার ২৩০ জন।




