তেহরানের কাছে আইআরজিসির অভিযানে নিহত ৬

ইরানের বাসিজ প্যারামিলিটারি ট্রুপস
ইরানের বাসিজ প্যারামিলিটারি ট্রুপস | ছবি: আল জাজিরা
0

ইরানের রাজধানী তেহরানের কাছে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে একটি সশস্ত্র গোষ্ঠীর ছয় সদস্য নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান প্রদেশের রাজধানী থেকে ৪৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মঞ্জিলাবাদ গ্রামে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্যরা অভিযান চালান। এ সময় একটি বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, এলাকায় অভিযান ও তল্লাশি চলছে। সন্ত্রাসী গোষ্ঠীটির সদস্যদের বিরুদ্ধে অভিযান সম্পূর্ণ শেষ করার লক্ষ্যেই কার্যক্রম চলছে।

ইরান দীর্ঘদিন ধরে দেশটিতে অস্থিরতা উসকে দেয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে বিরোধী গোষ্ঠীগুলোকে অস্ত্র ও অর্থ সহায়তা দেয়ার অভিযোগ করে আসছে।

এএম