স্যাটেলাইট ছবিতে ইরানের বিমানবাহিনীর সদর দপ্তরসহ একাধিক স্থাপনায় ক্ষয়ক্ষতি

স্যাটেলাইট ইমেজে ইরানি বিমানবাহিনীর সদর দপ্তরে ক্ষয়ক্ষতি ও বাহরাইনের অ্যাপার্টমেন্ট ভবনে পোড়া দাগ দেখা যাচ্ছে
স্যাটেলাইট ইমেজে ইরানি বিমানবাহিনীর সদর দপ্তরে ক্ষয়ক্ষতি ও বাহরাইনের অ্যাপার্টমেন্ট ভবনে পোড়া দাগ দেখা যাচ্ছে | ছবি: ভ্যানটর
0

স্যাটেলাইট ছবিতে ইরানের সামরিক ও নেতৃত্বসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে আরও ক্ষয়ক্ষতির পাশাপাশি বাহরাইনের একটি উঁচু আবাসিক ভবনেও ক্ষয়ক্ষতি ধরা পড়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি ছবিগুলো ভেরিফাইয়ের করে জানিয়েছে, মার্কিন স্পেশাল ইন্টেলিজেন্স ফার্ম ভ্যানটর গতকাল যে স্যাটেলাইট ছবিগুলো ধারণ করেছে, তাতে পশ্চিম তেহরানে ইরানের বিমানবাহিনীর সদর দপ্তর রয়েছে। সেখানে অন্তত চারটি স্থানে ক্ষয়ক্ষতির কিছু চিহ্ন দেখা যায়। এছাড়া সেখানে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন:

বিবিসির প্রতিবেদনে বলা হয়, একই ধরনের ক্ষয়ক্ষতি দেখা গেছে ইরানের রাজধানীর উপকণ্ঠে গার্মদারাহর ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং দেশটির পশ্চিমাঞ্চলের খোররামাবাদের ক্ষেপণাস্ত্র স্থাপনাতেও। উভয় স্থানে টানেলের প্রবেশমুখ ও অন্যান্য অবকাঠামোতে আঘাত হানার চিহ্ন দেখা গেছে।

ছবিগুলোতে ইরানের পাল্টা হামলার ফলাফল বলেও যে ক্ষয়ক্ষতির কথা বলা হয়েছে, তাও রয়েছে। বাহরাইনের সিফ শহরের ব্রেকার টাওয়ারের ছবিও এতে অন্তর্ভুক্ত। গত (শনিবার ৫, মার্চ) ড্রোন হামলায় ভবনটি আক্রান্ত হয়েছে বলে জানানো হয়েছিল। এছাড়া ছবিতে ৩৫ তলা ওই অ্যাপার্টমেন্ট ভবনের ওপরের তলাগুলোতে বড় কালো পোড়া দাগ দেখা যায়।

এএম