এক্সে দেয়া এক পোস্টে মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাকাই বলেন, এসব হামলা বিশ্ববাজারে প্রতিধ্বনি তুলছে—জ্বালানির দাম বাড়াচ্ছে, মুদ্রাবাজারে অস্থিরতা হচ্ছে এবং বিশ্বের সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমিয়ে দিচ্ছে।
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘তবে আমাদের অর্থাৎ ইরানিদের জন্য এই মূল্য অনেক বেশি, যা পরিমাপ করা যায় না, আগ্রাসনকারীরা ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকা এবং তারা যেসব স্থানে সর্বোচ্চ সম্ভাব্য দুর্ভোগ ও প্রাণহানি ঘটাতে পারবে বলে মনে করে, সেসব স্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এতে আমাদের মানুষ নির্মমভাবে নিহত হচ্ছে।’
এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘তিনি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংস করতে চান।’





