মার্কিন হুমকির জবাব ‘তাৎক্ষণিক ও যথাযথ’ হবে: ইরানের তেলমন্ত্রী

ইরানের ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হামিদ বোভার্দ
ইরানের ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হামিদ বোভার্দ | ছবি: সংগৃহীত
0

ইরানের জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির জবাব ‘তাৎক্ষণিক ও যথাযথ’ ভাবে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হামিদ বোভার্দ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বোভার্দ বলেন, ‘যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক নিয়ম উপেক্ষা করে যে যুদ্ধ শুরু করেছে, তা বিশ্বজুড়ে জ্বালানি খাতকে প্রভাবিত করেছে।’

তিনি আরও বলেন, ‘শত্রুর হুমকি মোকাবিলায় আমরা সঠিক সময়ে সুনির্দিষ্ট ও যথাযথ পাল্টা ব্যবস্থা নেব।’

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে তেহরানের এই সর্বশেষ বক্তব্য এল। এর আগে ইরান হুমকি দিয়েছিল, হামলা বাড়লে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর তেল ও ডিজিটাল অবকাঠামোয় পাল্টা আঘাত হানা হবে।

এএম