
ট্রাম্পের কিমের সঙ্গে বৈঠকের ইঙ্গিত; কঠোর শর্তের বার্তা উত্তর কোরিয়ার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এ বছর উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আবার বৈঠক করতে চান। তবে পিয়ংইয়ংয়ের প্রতিক্রিয়া থেকে বোঝা যাচ্ছে, এমন বৈঠকের জন্য তারা কঠোর শর্ত দেবে এবং নেতাদের ‘ব্যক্তিগত সম্পর্ক’কে আলাদা করে দেখছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

উত্তর কোরিয়ার স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া, জরুরি বৈঠক দক্ষিণ কোরিয়ার
উত্তর কোরিয়া আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) পিয়ংইয়ং এলাকা থেকে স্বল্পপাল্লার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছর কিম জং উনের সঙ্গে বৈঠকের পরিকল্পনার কথা বলার কয়েক ঘণ্টার মধ্যেই এই উৎক্ষেপণের ঘটনা ঘটলো। ইয়াহু নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মস্কো-পিয়ংইয়ং সম্পর্ক ‘নজিরবিহীন উচ্চতায়’, দাবি পুতিনের
আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে রাশিয়া ও উত্তর কোরিয়া সমন্বিত প্রয়াস চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কোরিয়ার মুক্তি দিবসের ৮১তম বার্ষিকী উপলক্ষে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে পাঠানো এক টেলিগ্রাম বার্তায় আজ (শনিবার, ১৫ আগস্ট) পুতিন বলেন, মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যকার সম্পর্ক ‘সর্বাত্মক কৌশলগত অংশীদারত্বের এক নজিরবিহীন উচ্চতায়’ পৌঁছেছে। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার আহ্বান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের
শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে মিয়ং। শনিবার তিনি বলেছেন, সিউল সংঘাত ঠেকাতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেবে। এ ছাড়া কোরীয় উপদ্বীপে যুদ্ধবিরতির বদলে একটি ‘শান্তি ব্যবস্থা’ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন তিনি। রয়টার্সের প্রতিবেদনে

রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুইয়ের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে ইউক্রেন যুদ্ধে সমর্থন দেয়ার জন্য পিয়ংইয়ংকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। দুই দেশের মধ্যে চলমান উচ্চপর্যায়ের কূটনীতির সর্বশেষ পদক্ষেপ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ন্যাটোকে ‘যুদ্ধের সংস্থা’ বললো উত্তর কোরিয়া; পরমাণু শক্তি বৃদ্ধির ঘোষণা
ন্যাটো সম্মেলনের পর সামরিক জোট শক্তিশালী করা এবং অস্ত্র প্রতিযোগিতা বাড়ানোর অভিযোগে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ন্যাটোর এই তৎপরতা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে বিঘ্নিত করছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বরাত দিতে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে অবস্থান বজায় রাখার ঘোষণা কিম জং উনের
পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবেই বিশ্বের বুকে নিজেদের অবস্থান বজায় রাখার ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তার মতে, বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির অনিশ্চয়তা ও জটিলতা মোকাবিলায় এর বিকল্প নেই। ইউরোপ ও মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন কিম জং উন। শুধু তাই নয়, পারমাণবিক নিরস্ত্রীকরণের জি ৭-এর আহ্বানকে সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া।

পিয়ং ইয়ংয়ে শি-কিম বৈঠক: নতুন এক ‘ঐতিহাসিক উচ্চতায়’ চীন-উত্তর কোরিয়া সম্পর্ক
সাত বছরের মধ্যে প্রথমবারের মতো উত্তর কোরিয়া সফর শেষ করে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ (মঙ্গলবার, ৮ জুন) দুই দিনের এই সফর শেষে তিনি বলেন, ‘পিয়ং ইয়ং সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে আরও গভীর ও ব্যাপক বোঝাপড়া তৈরি হয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের পথকে আরও স্পষ্ট করেছে।’ চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কিম জং উনের ‘প্রত্যাবর্তন’ কূটনীতি; বেইজিং সফরে নতুন সমীকরণ
গত বছর বেইজিংয়ে এক বিশাল সামরিক কুচকাওয়াজে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনসহ অন্যান্য বিশ্ব নেতাদের আতিথেয়তা দিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেই ঘটনার পর থেকে দেশ দুটির মধ্যে যাত্রীবাহী ট্রেন ও বিমান পরিষেবা পুনরায় শুরু হয়েছে। তবে চলতি সপ্তাহের এই শীর্ষ সম্মেলনটি ২০১৯ সালে শি জিনপিংয়ের প্রথম পিয়ং ইয়ং সফরের তুলনায় সম্পূর্ণ ভিন্ন এক প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উল্লেখ্য, ২০১৯ সালের সেই সফরটি ছিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে কিমের আলোচনা ভেস্তে যাওয়ার কয়েক মাস পর। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

১০ হাজার টনের যুদ্ধজাহাজ নির্মাণের নির্দেশ দিলেন কিম জং উন
চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন সফরের আগে নিজ দেশের নৌবাহিনীকে ১০ হাজার টনের একটি ডেস্ট্রয়ার (যুদ্ধজাহাজ) নির্মাণ এবং পানির নিচে ব্যবহারের জন্য গোপন অস্ত্র উদ্ভাবনের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

উত্তর কোরিয়া সফরে শি জিনপিং; পিয়ংইয়ং-সিউল টানাপোড়েন মেটানোর আশা সিউলের
আগামী সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দীর্ঘ সাত বছর পর তার এই সফর ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। দুই দেশের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম নিশ্চিত করেছে যে, কিম জং উনের আমন্ত্রণে আগামী ৮ ও ৯ জুন শি জিনপিং পিয়ংইয়ং অবস্থান করবেন। এর আগে ২০১৯ সালে তিনি সর্বশেষ উত্তর কোরিয়া সফর করেছিলেন।

পরমাণু অস্ত্র বাড়াতে নতুন কারখানা চালু করলো উত্তর কোরিয়া; পরিদর্শনে কিম জং উন
নিজ দেশের পারমাণবিক অস্ত্রভাণ্ডার আরও সমৃদ্ধ করতে একটি নতুন পরমাণু উপকরণ উৎপাদন কেন্দ্র উন্মোচন করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দেশটির সরকারি সংবাদমাধ্যম কেসিএনএ গতকাল (বুধবার, ৩ জুন) এই খবর জানিয়েছে। তবে এই কারখানাটি কোথায় অবস্থিত, তা জানানো হয়নি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।