ইরানের সঙ্গে বড় ধরনের কোনো যুদ্ধ চলছে না: জেডি ভ্যান্স

জেডি ভ্যান্স
জেডি ভ্যান্স | ছবি: গার্ডিয়ান
0

ইরানের সঙ্গে বড় ধরনের কোনো যুদ্ধ চলছে না বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে ঠিক কবে নাগাদ এ সংঘাত বন্ধ হবে সে বিষয়ে কিছু বলেননি তিনি।

গতকাল (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন জেডি ভ্যান্স।

তিনি বলেন, ‘চলতি সপ্তাহের শুরুতে ইরানে একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের কথিত হামলার ঘটনাটি তদন্ত করছে ওয়াশিংটন।’

এছাড়া হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে গুলি চালানো বন্ধ না করলে ওয়াশিংটন ইরানের সঙ্গে কোনো আলোচনা করবে না বলেও জানান তিনি।

এদিকে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ প্রয়োগের অভিযানে যোগ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

এসএইচ