স্থানীয় সময় আজ (শনিবার, ২২ আগস্ট) তিউনিসিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বৃহস্পতিবার ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু করে নৌকাটি। তিউনিসিয়া উপকূল পার হওয়ার আগেই ডুবে যায়। আরোহীদের সবাই তিউনিসিয়ার নাগরিক।
দুই আরোহীকে জীবিত উদ্ধার করা হলেও একজনের অবস্থা আশঙ্কাজনক। ২০১১ সাল থেকে ইউরোপে যাওয়ার আশায় এ পথে নিখোঁজ হয়েছে তিউনিসিয়ার প্রায় ১০ হাজার মানুষ।





