গ্রামীণফোনের নতুন ব্র্যান্ড অ্যান্থেম, হাবিব-অনকনের ‘এক আমি’

গ্রামীণফোনের নতুন ব্র্যান্ড অ্যান্থেম ‘এক আমি’
গ্রামীণফোনের নতুন ব্র্যান্ড অ্যান্থেম ‘এক আমি’ | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশের অদেখা প্রাকৃতিক সৌন্দর্য, অজানাকে জানার তাড়না এবং নিজের ভেতরের ‘আমি’-কে নতুনভাবে খুঁজে পাওয়ার গল্প নিয়ে গ্রামীণফোন প্রকাশ করেছে তাদের নতুন ব্র্যান্ড অ্যান্থেম ‘এক আমি’। সংগীতশিল্পী ও সুরকার হাবিব ওয়াহিদের সুর ও সংগীতায়োজনে তৈরি এই গানটিতে তার সঙ্গে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন উদীয়মান শিল্পী অনকন কুমার। গানটির আবেগঘন শব্দমালা চয়ন করেছেন গীতিকার দীপক বিশ্বাস।

অ্যান্থেমটির ভিডিও চিত্রে ‘নীরো’ নামের এক তরুণের আত্মআবিষ্কারের যাত্রা ফুটিয়ে তোলা হয়েছে। ভিডিওতে দেখা যায়, একটি সাধারণ ফোনকল নীরোকে তার চেনা গণ্ডি থেকে বের করে নিয়ে যায় পাহাড়, নদী ও অদেখা গ্রামীণ পথ প্রান্তরে।

এ অভিযাত্রায় নীরোর অনুষঙ্গ হয়ে ওঠে গ্রামীণফোনের ‘সুপারফাস্ট ভিডিও লোডিং ইন্টারনেট’—এমনই থিম তুলে ধরা হয় এই ভিডিওতে।

ভিডিওটিতে ফোর-কে ৬০ এফপিএস প্রযুক্তির মেলবন্ধনে প্রযুক্তি ও ভিজ্যুয়াল অভিজ্ঞতার সমন্বয় তুলে ধরা হয়। অথরের পক্ষ থেকে দাবি করা হয়, এটি বাংলাদেশের প্রথম টেলিকম বিজ্ঞাপন, যা সম্পূর্ণভাবে 4K 60 FPS প্রযুক্তিতে শুট করা হয়েছে।

এটি সংগীত জগতে দুই ভিন্ন ধারার কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ ও অনকন কুমারের প্রথম কোলাবোরেশন, যেখানে প্রথমবারের মতো কোনো মিউজিক্যাল প্রজেক্টে একসঙ্গে কণ্ঠ দিলেন তারা।

এর আগেও গ্রামীণফোনের সঙ্গে হাবিব ওয়াহিদের ‘স্বপ্ন যাবে বাড়ি’, ‘এখনই সময়’ এবং ‘চলো বাংলাদেশ’-এর মতো গানগুলো শ্রোতামহলে বেশ সাড়া ফেলেছিলো। ‘এক আমি’ গানটির মাধ্যমে সেই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

এসএইচ