বর্তমানে ইরাক সফরে রয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার এই সফরকালেই তেহরান এমন সিদ্ধান্ত নিলো।
প্রতিবেদনে বলা হয়, ইরাকের পার্লামেন্ট স্পিকার হাইবাত আল-হালবুসি তার দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষার লক্ষ্যে গালিবাফের কাছে এই বিশেষ অনুমতি চেয়েছিলেন। ইরাকের সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই ইরান এ সবুজ সংকেত দিল।
তবে ঠিক কতটি ট্যাংকার চলাচলের অনুমতি দেয়া হয়েছে, এটি কবে থেকে কার্যকর হবে বা এর কোনো নির্দিষ্ট সময়সীমা আছে কি না—সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।





