পুলিশ জানায়, নাটোর-রাজশাহী মহাসড়কে ব্যাটারিচালিত একটি আটোভ্যান শহরের হরিশপুর বাইপাসের দিকে যাচ্ছিলো। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস অটোভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও অপর এক যাত্রী ছিটকে মহাসড়কের ওপর পড়ে যায়।
এসময় দুমরে মুচরে যায় ভ্যানটি। পরে যাত্রীবাহী বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক সাইদ মিয়া এবং যাত্রী সাব্বির হোসেন নিহত হন।
খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদহে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত দু’জন বড়হরিশপুর ইউনিয়নের রাজিপুর এবং জয়নগর পূর্বপাড়ার বাসিন্দা।





