গতকাল (সোমবার, ১০ আগস্ট) তেহরানের দেয়া শর্তের পাল্টা জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন কিছু দাবি সামনে এনেছেন। তিনি চান, বিভিন্ন যুদ্ধ, হামলা ও বিক্ষোভে নিহতদের জন্য ইরান ক্ষতিপূরণ দিক। ট্রাম্পের এই দাবি এই গুরুত্বপূর্ণ জলপথটি খুলে দেয়ার প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে।
গত দুই দিনেই ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮ ডলারে পৌঁছেছে, যা গত ৩১ জুলাইয়ের পর সর্বোচ্চ। জুলাইয়ের শুরুতে এই দাম প্রায় চার মাসের সর্বনিম্ন পর্যায়ে ছিল। বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান আইজি-র বিশ্লেষক টনি সাইকামোর বলেন, ‘আমরা এখন একটি অচলাবস্থার মধ্যে আছি কে আগে নত হবে তা দেখার অপেক্ষা। এটি এক ধরনের ক্লান্তিকর যুদ্ধ হতে চলেছে। কে আগে নত হয় তা দেখার আগ পর্যন্ত তেলের দাম ৭৫ থেকে ৯৫ ডলারের মধ্যে ঘোরাফেরা করতে পারে।’
আগামী বুধবার প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের জুলাই মাসের ভোক্তা মূল্য প্রতিবেদনটি সাম্প্রতিক জ্বালানি ব্যয় বৃদ্ধির চিত্র তুলে না ধরলেও ফেডারেল রিজার্ভের সেপ্টেম্বর মাসের বৈঠকের জন্য এটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেবে বলে মনে করা হচ্ছে। মানি মার্কেটের তথ্য বলছে, ওই বৈঠকে সুদহার বৃদ্ধির সম্ভাবনা ফিফটি-ফিফটি। ক্যাপিটাল ইকোনমিকসের প্রধান অর্থনীতিবিদ জোনাস গোল্টারম্যান বলেন, ‘ঝুঁকিগুলো উত্তপ্ত মূল্যস্ফীতির দিকেই ঝুঁকে আছে, যা নতুন করে স্ট্যাগফ্লেশনের উদ্বেগ তৈরি করতে পারে।’
ইউরোপে মার্কিন ট্রেজারি বন্ডের সুদহার বাড়ছে। ২ বছর মেয়াদি বন্ডের সুদ ৪.২৫৩ শতাংশে পৌঁছেছে। ইউরোপের স্টক্স ৬০০ সূচক গত সপ্তাহের সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি রয়েছে। তবে এমএসসিআই-এর অল-ওয়ার্ল্ড সূচক ০.১ শতাংশ কমেছে। ন্যাসড্যাক ফিউচার ০.১ শতাংশ বাড়লেও এসঅ্যান্ডপি ৫০০ ছিল স্থির।
এদিকে এনভিডিয়া জানিয়েছে, তারা ব্ল্যাকরক, অ্যাপোলো ও গোল্ডম্যান স্যাক্সসহ ছয়টি বড় আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে মিলে কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামোর জন্য ৫০০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের একটি প্যাকেজ তৈরি করছে। অন্যদিকে চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইনটেল শেয়ার বিক্রি করে ২০ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। ১৯৭১ সালে তালিকাভুক্ত হওয়ার পর এটিই প্রতিষ্ঠানটির প্রথম শেয়ার প্রস্তাব।
বৈদেশিক মুদ্রার বাজারে জাপানি ইয়েন আবারও দুর্বল হয়ে পড়েছে। জাপান ও যুক্তরাষ্ট্রের যৌথ হস্তক্ষেপের পরও এটি প্রতি ডলারে ১৫৯-এর নিচে নেমে গেছে। এদিকে চলতি মাসে ৮ শতাংশ বৃদ্ধি পাওয়া স্বর্ণের দাম মঙ্গলবার ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৬৫ ডলারে দাঁড়িয়েছে।





