পারমাণবিক বোমার চেয়েও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: মোহসেন রেজায়ি

মোহসেন রেজায়ি
মোহসেন রেজায়ি | ছবি: সংগৃহীত
0

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজায়ি বলেছেন, ডজনখানেক পারমাণবিক বোমার চেয়েও হরমুজ প্রণালি বেশি গুরুত্বপূর্ণ। আজ (রোববার, ১২ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম ও ইসনা নিউজের বরাত দিয়ে মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মোহসেন রেজায়ি বলেন, ‘এই কৌশলগত নৌপথটি কয়েক ডজন আণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এবং ইসলামি প্রজাতন্ত্র ইরান এটি রক্ষা করবে।’

তিনি আরও বলেন, হরমুজ প্রণালি ইরানের জন্য একটি কৌশলগত প্রতিবন্ধক বা রক্ষাকবচ হিসেবে কাজ করে। ইরান তার নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা এবং জাতীয় শক্তির ওপর নির্ভর করে দেশের স্বার্থ ও নিরাপত্তা রক্ষা করবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি বন্ধ করে দেয়ার ঘোষণার পর মোহসেন রেজায়ি এই মন্তব্য করলেন। বিশ্ববাণিজ্যের জ্বালানি সরবরাহের প্রধান এই পথটিকে ইরান তাদের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে করে।

এএম