
হিজবুল্লাহর পাশে থাকার ঘোষণা ইরানের; ভেস্তে যেতে পারে শান্তি আলোচনা
নিজের প্রধান মিত্র হিজবুল্লাহর প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে ইরান। তেহরানের এই অনড় অবস্থানের ফলে যুক্তরাষ্ট্রের সাথে চলমান শান্তি আলোচনা ও আঞ্চলিক সংঘাত মেটানোর প্রক্রিয়া নতুন করে জটিলতার মুখে পড়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৈরুতে হামলার হুমকি দিলে ইসরাইলে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়বে ইরান—মোহসেন রেজায়ি
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরাইলের নতুন করে হামলার হুমকির কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেকোনো পরিস্থিতির মোকাবিলায় তাদের ক্ষেপণাস্ত্রগুলো উড্ডয়নের জন্য প্রস্তুত রাখা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ৪ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। টিআরটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে—মোহসেন রেজায়ি
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির উপদেষ্টা মোহসেন রেজায়ি। আজ (সোমবার, ১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।