সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে রেজায়ি জানান, সমঝোতা স্মারকের ৫ নম্বর অনুচ্ছেদে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল পুনরায় নিশ্চিত করার কথা বলা হয়েছে। একই সঙ্গে এই জলপথের ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও সামুদ্রিক পরিষেবা নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনার বিধান রাখা হয়েছে।
রেজায়ি অভিযোগ করে বলেন, ‘যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে ক্রমাগত উত্তেজনা সৃষ্টি করে এই সমঝোতার ৫ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে।’ তিনি স্পষ্ট করে বলেন, ‘সমঝোতা স্মারকের যেকোনো অনুচ্ছেদ লঙ্ঘনের জবাব হবে দ্রুত ও চূড়ান্ত।’
এর আগে হরমুজ প্রণালি দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচলের ক্ষেত্রে নিরাপত্তার বিনিময়ে ফি বা মাশুল আদায়ের বিষয়ে নতুন নির্দেশনার কথা জানিয়েছিল ইরান। যা নিয়ে সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।





