ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সমঝোতা স্মারকের অংশ নয়: মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান | ছবি: সংগৃহীত
0

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্রের সাথে হওয়া সমঝোতা স্মারকের অংশ নয় বলে মন্তব্য প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। পাকিস্তানে এক সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।

পেজেশকিয়ান বলেন, ‘ক্ষেপণাস্ত্র নিয়ে তাদের কোন আলোচনা এমওইউতে নেই এবং কখনোই থাকবে না। এমনকি এই ক্ষেপণাস্ত্র কর্মসূচি জাতীয় প্রতিরক্ষার জন্য অপরিহার্য বলে।’ বিশেষ করে তেহরানের যদি এই ক্ষেপণাস্ত্র না থাকত তাহলে ইসরাইল এবং যুক্তরাষ্ট্র ইরানকে ধ্বংস করে দিত বলে মন্তব্য করেন তিনি।

এদিকে, ইরান নিজেদের পারমাণবিক পরিদর্শনে সম্মত হয়েছে আবারও দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি এ বিষয়ে তেহরান সম্মত হয়েছে সাংবাদিকদের জানান তিনি। এরইমধ্যে ইরান যুদ্ধ বন্ধে একটি বিল অনুমোদন করেছে মার্কিন সিনেট। প্রস্তাবটির পক্ষে পড়ে ৫০ আর বিপক্ষে পড়ে ৪৮ ভোট।

ইএ