আজ (রোববার, ১৯ জুলাই) বিএনপি সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আতিকুর রহমান বলেন, ‘সব গণমাধ্যম তথ্য যাচাই করে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখবে—এটাই সরকারের প্রত্যাশা।’
বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে দেশে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীলতাও সমানভাবে গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘সরকার দায়িত্ব নেয়ার পর সংবাদ প্রকাশে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক হস্তক্ষেপ করা হয়নি। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে এবং সেটি সবাই দেখতে পাচ্ছেন।’ তবে স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতার চর্চাও অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।
সম্প্রতি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের সংবাদ পরিবেশনের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘কিছু ডিজিটাল প্ল্যাটফর্ম অতিরঞ্জিত ও উসকানিমূলক কনটেন্ট প্রচার করে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে।’
তিনি আরও বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ঘিরে আইনগত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ, ভুয়া ফটোকার্ড এবং গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা অব্যাহত রয়েছে।’




