কানাডায় বন্দুক হামলায় পুলিশসহ নিহত অন্তত ৩

কানাডায় বন্দুক হামলা
কানাডায় বন্দুক হামলা | ছবি : সংগৃহীত
0

কানাডার মন্ট্রিয়লে বন্দুক হামলায় এক পুলিশসহ নিহত হয়েছে কমপক্ষে তিনজন। গুরুতর আহত হয়েছেন আরও এক পুলিশ কর্মকর্তা। তবে তিনি এখন শঙ্কামুক্ত আছেন জানা গেছে।

স্থানীয় সময় গতকাল (সোমবার, ২২ জুন) সকালে মন্ট্রিয়লের কোট-দে-নিজ নামক এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী মন্ট্রিয়লে একটি হোটেলের কাছে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে এ হতাহতের ঘটনা ঘটে। পরে পুলিশের পাল্টা অভিযানে হামলাকারী নিহত হন।

আরও পড়ুন:

নিহতের মধ্যে এক বেসামরিক নাগরিকও রয়েছেন। অবশ্য ঠিক কি কারণে এ হামলা তা এখনও জানা যায়নি। তবে পুলিশের ধারণা, হামলাকারী একাই এ হামলা চালিয়েছে। তার একটি ১০০ পৃষ্ঠার লিখিত ম্যানিফেস্টো উদ্ধার করেছে তারা।

এদিকে, বন্দুক হামলার ঘটনাকে একটি দুঃস্বপ্ন বলে অভিহিত করেছে মন্ট্রিয়লের পুলিশ প্রধান।

এফএস