ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ; বিপর্যস্ত জনজীবন, মৃত ১৮

প্যারিসের ট্রকাডেরো ফোয়ারার পানিতে শরীর ঠান্ডা করছে এক কিশোর
প্যারিসের ট্রকাডেরো ফোয়ারার পানিতে শরীর ঠান্ডা করছে এক কিশোর | ছবি: দ্য ওয়েদার চ্যানেল
0

তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। গত গতকাল (সোমবার, ২২ জুন) ইউরোপের বেশ কয়েকটি শহরে তাপমাত্রার আগের সব রেকর্ড ভেঙে গেছে। ফ্রান্সে প্রচণ্ড গরমে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একটি তপ্ত গাড়ির ভেতরে আটকা পড়ে মারা যাওয়া দুই শিশুও রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তীব্র গরমে ফ্রান্সের স্কুলগুলো হয় বন্ধ করে দেয়া হয়েছে, অথবা সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। ব্রিটেনেও আবহাওয়াবিদেরা এ সপ্তাহে জুনের তাপমাত্রা আগের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছেন।

ফ্রান্সের পশ্চিমাঞ্চলীয় ওয়াইন তৈরির এলাকা হিসেবে পরিচিত বোর্দোর তাপমাত্রা পৌঁছেছে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াসে, যা গত বছরের আগস্টের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। দেশটির মধ্যাঞ্চলীয় পোয়াতিয়ের তাপমাত্রা ৪১.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে ১৯৪৭ সালের রেকর্ড ভেঙেছে। স্পেনের তুলনামূলক শীতল উত্তরাঞ্চলীয় সান সেবাস্তিয়ানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা ২২ জুনের ঐতিহাসিক গড়ের দ্বিগুণেরও বেশি। রয়টার্স ক্লাইমেট মনিটরের তথ্য অনুযায়ী, সোমবার ইউরোপ মহাদেশটি তার ঐতিহাসিক স্বাভাবিক তাপমাত্রার তুলনায় সবচেয়ে বেশি উত্তপ্ত ছিল।

বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) এপ্রিলের এক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাপী উষ্ণায়নের গড়ের তুলনায় ইউরোপে দ্বিগুণ গতিতে তাপমাত্রা বাড়ছে।

এএম