ইসলামাবাদ সমঝোতা বাস্তবায়ন নিয়ে চার মুসলিম দেশের বৈঠক

মিসরের কায়রোতে চার দেশের (আর-৪) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
মিসরের কায়রোতে চার দেশের (আর-৪) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার | ছবি: সংগৃহীত
0

ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়ন এবং আঞ্চলিক নানা ইস্যু নিয়ে মিসরের রাজধানী কায়রোতে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন পাকিস্তান, মিসর, সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আনদ্রাবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানান, চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ‘সীমিত পরিসরে’ এই বৈঠকে মিলিত হন। বৈঠকে মূলত আঞ্চলিক উন্নয়ন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের বাস্তবায়ন এবং পারস্পরিক সহযোগিতার অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, দেশ চারটি সংলাপ, কূটনীতি এবং আঞ্চলিক চ্যালেঞ্জগুলো নিজেদের উদ্যোগে সমাধানের বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। তাহির আনদ্রাবি বলেন, ‘একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং সংযুক্ত অঞ্চল গড়ে তুলতে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসর তাদের সহযোগিতা আরও জোরদার করবে।’

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনা নিরসন এবং যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারকটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

এএম