ইরান যুদ্ধের পর ট্রাম্পের দাবি; ক্ষমতা প্রয়োগে ‘কোনো সীমা নেই’

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

ইরানের সঙ্গে যুদ্ধের পর ক্ষমতা প্রয়োগে তার ‘কোনো সীমা নেই’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে এবং ইরানকে সামরিকভাবে পুরোপুরি পরাজিত করা হয়েছে। অ্যাক্সিওস বরাত দিয়ে আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

গতকাল (বৃহস্পতিবার, ১৮ জুন) প্রকাশিত মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, এই সংঘাতের ফলে প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগ ও তার সীমাবদ্ধতা সম্পর্কে তিনি কী শিক্ষা পেয়েছেন। জবাবে ট্রাম্প বলেন, ‘কোনো সীমা নেই। আমি এখনো সেই শিক্ষা পাইনি। আমি জানি কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু আদতে কোনো সীমা নেই। আমরা তাদের সামরিকভাবে পুরোপুরি পরাজিত করেছি।’

আরও পড়ুন:

ট্রাম্প আরও বলেন, ‘আমাদের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে, অন্য কারও সঙ্গে এর তুলনাই হয় না। আর কে এমন অবরোধ চালাতে পারতো? আমি এমন একটি নৌ অবরোধ আরোপ করেছি, যাতে একটি জাহাজও ভেতরে ঢুকতে পারেনি। কয়েকটি জাহাজ চেষ্টা করেছিল, কিন্তু তারা পারেনি। এটি বেশিদিন টেকেওনি।’

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকটি কি তেহরানের কাছ থেকে চাওয়া ‘নিঃশর্ত আত্মসমর্পণের’ শামিল কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আসলে এটি সম্ভবত নিঃশর্ত আত্মসমর্পণই।’

এএম