ইরানের সঙ্গে নতুন চুক্তি প্রসঙ্গে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্র ‘শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ’। মধ্যপ্রাচ্য অঞ্চলের সবাইকে এই আলোচনা সুচারুভাবে এগিয়ে নেয়ার ক্ষেত্রে নিজেদের অঙ্গীকার বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা লেবানন, হিজবুল্লাহ ও ইসরাইলসহ সব ফ্রন্টে পূর্ণ যুদ্ধবিরতি প্রত্যাশা করছি।’ একই পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ‘তেলের দাম অনেক কমে যাওয়া এবং শেয়ারের দাম অনেক বেড়ে যাওয়ার ঘটনায় বাজারগুলো এখন যা ঘটছে তা পছন্দ করছে।’




