আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই সংঘাতের স্মৃতিচারণা করে তিনি অঙ্গীকার করেছেন যে, বিজয় না আসা পর্যন্ত তেহরান তাদের অবস্থানে অবিচল থাকবে।
এক বিবৃতিতে গালিবাফ লিখেছেন, ‘তারা নিরপরাধ শিশুদের হত্যা করেছে এবং কোনো ধরনের অপরাধ বা নিষ্ঠুরতা করতে বাকি রাখেনি।’ ১২ দিনের যুদ্ধের ‘বীর ও নিপীড়িত’ শহিদদের আদর্শে অনুপ্রাণিত হয়ে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আমাদের প্রিয় ইরানের গৌরব ও চূড়ান্ত বিজয়ের জন্য আমরা শেষ পর্যন্ত লড়াইয়ে অবিচল থাকবো।’
ইরানের এই শীর্ষ আলোচকের এমন কঠোর বার্তা এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য শান্তি চুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।





