এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম
সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম | ছবি: সংগৃহীত
0

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধারের ঘটনায় তিনি ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে হেফাজতে নিয়েছে পুলিশ। আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) রাত দশটার দিকে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং পরবর্তীতে সিআইডির ফরেনসিক টিমকে ডাকা হয়। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছি।’

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে মরিয়ম খাতুনের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়ার কথা জানায় পুলিশ। ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে তার মরদেহ পাওয়া যায়।

এএইচ