ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তি: নিষেধাজ্ঞা প্রত্যাহারে মানতে হবে কড়া শর্ত

তেহরানের সড়কে এক ইরানি সেনাসদস্য
তেহরানের সড়কে এক ইরানি সেনাসদস্য | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘পারফরম্যান্স-ভিত্তিক’ বা শর্তসাপেক্ষ চুক্তিতে সম্মত হয়েছে ইরান। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা শুক্রবার আনাদোলু সংবাদ সংস্থাকে জানিয়েছেন, এই চুক্তির আওতায় কোনো ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগে তেহরানকে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিতে হবে। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওই কর্মকর্তা বলেন, ‘সমঝোতার অংশ হিসেবে ইরানের পরমাণু সরঞ্জাম ধ্বংস ও সরিয়ে নেয়া হবে এবং তাদের পুরো পরমাণু কর্মসূচি বন্ধ করে দেয়া হবে।’ তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, ‘ইরান যতক্ষণ পর্যন্ত চুক্তির শর্তগুলো পালন না করবে, ততক্ষণ তাদের কোনো অর্থ ছাড় দেয়া হবে না।’

এছাড়া এই চুক্তির ফলে বিতর্কিত হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং ইরান ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে’ অর্থায়ন বন্ধ করতে রাজি হয়েছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। মার্কিন প্রশাসনের মতে, এটি সম্পূর্ণ একটি ফলাফলনির্ভর সমঝোতা, যেখানে ইরানের প্রতিটি পদক্ষেপ যাচাইয়ের পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

এএম