ট্রাম্প তার পোস্টে লিখেন, ‘ইরানের জন্য খুবই ভালো সুযোগ ছিলো একটি চুক্তি করার। কিন্তু তারা আলোচনায় অনেক বেশি সময় নিয়েছে। এখন এর খেসারত দিতে হবে।’
তিনি আরও লিখেন, ‘ইরানের সামরিক বাহিনী এখন অগোছালো অবস্থায় আছে। তাদের নৌবাহিনী ও বিমানবাহিনীর বড় অংশ এখন আর কার্যত নেই। তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।’
আরও পড়ুন:
এসময় তিনি উল্লেখ করেন, ‘ইরান কেবল কথা বলে এবং কিছু করে না। মধ্যপ্রাচ্যের বুলি এখন পরাজিত।’
একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলার একদিন পর ট্রাম্প এসব মন্তব্য করেন।





