গত রাতে ইরানের জাস্ক, কেশম দ্বীপ, মিনাব ও বন্দর আব্বাসসহ বেশ কয়েকটি এলাকায় মার্কিন হামলার জবাবে প্রতিশোধ নেয়ার যে হুঁশিয়ারি ইরান দিয়েছিল, তেহরান তা কার্যকর করলো। এর মাধ্যমে মূলত রাতভর উভয় পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী পাল্টা-পাল্টি হামলার ঘটনা ঘটল।
আরও পড়ুন:
ইরানি কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে তারা এ ‘প্রতিরোধের সমীকরণ’ যেকোনো মূল্যে বজায় রাখবে। গত রাতে মার্কিন বাহিনী হরমুজ প্রণালির ইরান অংশে জাস্ক, কেশম, বন্দর আব্বাস ও সিরিকের মতো বিস্তীর্ণ এলাকার বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এসব এলাকার অধিকাংশ স্থানেই রাতভর অন্তত দুই দফায় হামলা চালানো হয়।
তবে ইরানের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো তেমন একটা প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্রের দাবি, তারা ওই এলাকার যোগাযোগ ও রাডার স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে ইরান বলছে, তাদের পানির ট্যাংক এবং যোগাযোগ কেন্দ্রগুলো এই হামলার শিকার হয়েছে।
ইরানের অভ্যন্তরে এর বাইরেও আরও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে মার্কিন বাহিনী যে একটি বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে—তা স্পষ্ট।





