হরমুজে হামলার পর জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাত
হরমুজ প্রণালির কাছে মার্কিন বিমান হামলার পর এবার জর্ডানে মোতায়েনকৃত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামির রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ অভিযানের বিষয়ে বেশ কিছু তথ্য প্রকাশ করেছে; বিশেষ করে জর্ডানে মার্কিন বাহিনীকে নিশানা করে চালানো এ সর্বশেষ ধাপের আক্রমণটির ওপর তারা জোর দিয়েছে। খবর আল জাজিরার।