আলোচনার কৌশলে ‘পুরোপুরি ঐক্যবদ্ধ’ ইরানি কর্মকর্তারা: মোহাম্মদ রেজা আরিফ

0

ইরানের আলোচনার কৌশল নিয়ে দেশটির সব শীর্ষ কর্মকর্তা পুরোপুরি ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ। আলোচনাধীন প্রস্তাব বা চুক্তির খসড়া নিয়ে কর্মকর্তাদের মধ্যে কোনো মতপার্থক্যের সম্ভাবনাও তিনি নাকচ করে দিয়েছেন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির বরাত দিয়ে আনাদোলু এ খবর জানিয়েছে।

ইরানের কাস্টমস প্রশাসন পরিদর্শনের সময় আরিফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তেহরান একটি স্পষ্ট ও সমন্বিত পথ অনুসরণ করছে।

তিনি বলেন, ‘ইরান ইসলামি প্রজাতন্ত্রের আলোচনায় একটি সুনির্দিষ্ট কৌশল রয়েছে এবং সব কর্মকর্তা পূর্ণ সমন্বয় বজায় রেখে সেটি অনুসরণ করছেন।’ তিনি আরও যোগ করেন, ‘আলোচনার খসড়া এবং প্রস্তাবগুলো নিয়ে কর্মকর্তাদের মধ্যে কোনো মতপার্থক্য নেই।’

আরিফ আরও উল্লেখ করেন, চলমান যুদ্ধ এবং গত বছর ইসরাইলের সঙ্গে ১২ দিনের সংঘাত থেকে সংকট ব্যবস্থাপনার ক্ষেত্রে মূল্যবান শিক্ষা পেয়েছে ইরান।

এএম