হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে—মোহসেন রেজায়ি

ইরানের রেভল্যুশনারি গার্ডের সাবেক কমান্ডার মহসেন রেজায়ি
ইরানের রেভল্যুশনারি গার্ডের সাবেক কমান্ডার মহসেন রেজায়ি | ছবি: সংগৃহীত
0

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির উপদেষ্টা মোহসেন রেজায়ি। আজ (সোমবার, ১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মোহসেন রেজায়ি তার পোস্টে সাফ জানিয়ে দেন যে, ইরানের ওপর চাপিয়ে দেয়া নৌ-অবরোধ আর কোনোভাবেই চলতে দেয়া হবে না। একই সঙ্গে লেবাননে ক্রমবর্ধমান উত্তেজনা ও ইসরাইলি হামলা নিয়েও কড়া হুঁশিয়ারি দেন তিনি।

রেজায়ি বলেন, ‘আমরা নৌ-অবরোধ অব্যাহত রাখতে দিব না এবং লেবাননে উত্তেজনার বিস্তার সহ্য করা হবে না। ইসলামিক রিপাবলিক অব ইরানের সশস্ত্র বাহিনীর ধৈর্যেরও একটা সীমা আছে।’

সম্প্রতি লোহিত সাগর ও হরমুজ প্রণালি এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এর মধ্যেই খামেনির শীর্ষ উপদেষ্টার এমন বক্তব্য এই অঞ্চলে সংঘাতের শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে, ইরান যদি সত্যিই হরমুজ প্রণালি পুরোপুরি অবরুদ্ধ করে ফেলে, তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহে চরম বিপর্যয় নেমে আসতে পারে।

এএম