আইএসপিআর জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে গত ২৪ ঘণ্টায় দুই পক্ষের মধ্যে নিবিড় আলোচনা হয়েছে। এই আলোচনার মাধ্যমে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে ‘উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জিত হয়েছে।
আরও পড়ুন:
পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিরসন এবং কৌশলগত জলপথ হরমুজ প্রণালি পুনরায় সচল করার লক্ষ্যেই মূলত জেনারেল আসিম মুনির তেহরানে এই মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছেন। বৈশ্বিক জ্বালানি সংকটের সমাধান এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে এই আলোচনা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছে ইসলামাবাদ।




