
যুক্তরাষ্ট্র-ইরান অচলাবস্থা নিরসনে পাকিস্তানের ‘গোপন’ দৌড়ঝাঁপ
হরমুজ প্রণালি ও পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দীর্ঘ সময় ধরে চলা অচলাবস্থা নিরসনে পর্দার আড়ালে কাজ করছে পাকিস্তান। উভয় পক্ষই একটি চুক্তিতে পৌঁছাতে পাকিস্তানের মাধ্যমে বিভিন্ন ‘সূত্র’ বা ‘ফর্মুলা’ বিনিময় করছে। গতকাল (বুধবার, ২৯ এপ্রিল) পাকিস্তানের সরকারি সূত্রের বরাত দিয়ে তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলু এ তথ্য জানিয়েছে।

যুদ্ধ নাকি সমঝোতা? আসিম মুনিরের সঙ্গে আরাঘচির বৈঠক
আট সপ্তাহ ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ অবসানের লক্ষ্যে থমকে যাওয়া শান্তি আলোচনা পুনরায় সচল করতে তৎপরতা শুরু হয়েছে। এর অংশ হিসেবে আজ শনিবার ইসলামাবাদের জিএইচকিউতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তুরুস্কের সংবাদমাধ্যম টিআরটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আঞ্চলিক পরিস্থিতি নিয়ে পাকিস্তানি শীর্ষদের সঙ্গে ইরানের আলোচনা
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আজ (শুক্রবার, ২৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে আরাঘচি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি, ক্ষেপণাস্ত্র সংকটে পড়তে পারে যুক্তরাষ্ট্র: সিএনএন
ইরান যুদ্ধে গত সাত সপ্তাহে যুক্তরাষ্ট্র তাদের ক্ষেপণাস্ত্রের মজুত থেকে বড় একটি অংশ ব্যবহার করে ফেলেছে। চলমান যুদ্ধে মার্কিন বাহিনীর গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুত উল্লেখযোগ্য হারে কমেছে, যা ভবিষ্যতে বড় কোনো সংঘাতের ক্ষেত্রে দেশটির জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে উঠে এসেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সাম্প্রতিক এক বিশ্লেষণী প্রতিবেদনে।

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প; তবে নৌ অবরোধ অব্যাহত
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটির বন্দরগুলোতে নৌঅবরোধ আগের মতোই বহাল থাকবে বলে তিনি জানিয়েছেন। গতকাল (মঙ্গলবার, ২১ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া এক পোস্টে ট্রাম্প এসব তথ্য নিশ্চিত করেন। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউইজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক আগামী সপ্তাহেই
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা আগামী শুক্রবারের আগেই শুরু হতে যাচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। পাকিস্তানের উচ্চপদস্থ দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

স্থায়ী শান্তি না আসা পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ প্রণালি: ইরান
স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। আজ (শনিবার, ১৮ এপ্রিল) দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছে। একই সঙ্গে তারা জানিয়েছে, পাকিস্তানের সেনাপ্রধানের মাধ্যমে পাঠানো যুক্তরাষ্ট্রের ‘নতুন কিছু প্রস্তাব’ বর্তমানে পর্যালোচনার অধীনে রয়েছে। এপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানি স্পিকারের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক
ইরানের তেহরানে পাকিস্তানের চিফ অব ডিফেন্স স্টাফ ও আর্মি চিফ ফিল্ড মার্শাল আসিম মুনির ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাগের সঙ্গে বৈঠক করেছেন।

তেহরানে পাকিস্তানের সেনাপ্রধানকে স্বাগত জানালেন আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।