মানববন্ধনে বক্তারা বলেন, ‘ফারাক্কা বাঁধ নির্মাণের পর থেকে পদ্মা ও দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের নদ-নদীগুলো পানিশূন্য হয়ে পড়ছে। এর ফলে পরিবেশ, কৃষি, জীববৈচিত্র্য এবং নৌ-চলাচলে মারাত্মক প্রভাব পড়েছে।’
তারা গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকর ও কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের রাজশাহী শাখার সভাপতি এবং রাবি রেজিস্টার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাবীব।
আরও পড়ুন:
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন রাজশাহী শাখার উপদেষ্টা ডা. ওয়াসিম হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ জাহেদী, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মঈনউদ্দিন ও সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, কবি ও সাংবাদিক , দৈনিক নতুন প্রভাত এর সম্পাদক সোহেল মাহবুব, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক রমজানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।




