কুয়াকাটা সৈকতে অসুস্থ ‘অলিভ রিডলি’ কচ্ছপ উদ্ধার

উদ্ধারকৃত অলিভ রিডলি কচ্ছপ
উদ্ধারকৃত অলিভ রিডলি কচ্ছপ | ছবি: এখন টিভি
0

পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে একটি জীবিত বিপন্ন প্রজাতির ‘অলিভ রিডলি’ কচ্ছপ অসুস্থ্য অবস্থায় ভেসে এসেছে। আজ (শনিবার, ১৬ মে) সকাল ১১টায় কুয়াকাটার জিরো পয়েন্টের পূর্ব পাশে ডিসি পার্ক সংলগ্ন সৈকতে কচ্ছপটি স্থানীয় ফটোগ্রাফার সাইফুল ইসলামের নজরে আসে।

উদ্ধার হওয়া কচ্ছপটি বিপন্ন প্রজাতির ‘অলিভ রিডলি’। এর শারীরিক সমস্যার কারণ শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার পর সুস্থ হলে পুনরায় গভীর সমুদ্রে অবমুক্ত করবেন পরিবেশকর্মীরা।

বাংলাদেশ জীববৈচিত্র সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কে এম বাচ্চু বলেন, ‘সরকারকে আহ্বান করেও কচ্ছপ ও ডলফিনের মৃত্যুর কারণগুলো উদঘাটন করা সম্ভব হয়নি। তাই জেলেদের সচেতনতা বেশি দরকার।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘পরিবেশ রক্ষার জন্য মৃত এসব সামুদ্রিক প্রাণিগুলোকে মাটিচাপা দেয়া হচ্ছে। তবে যদি মিউজিয়াম সিস্টেম করে রাখা হয়, তাহলে পর্যটকরা ঘুরতে এসে এগুলো দেখতে পারবে।’

কুয়াকাটা বন বিভাগের ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হোসেন বলেন, ‘কচ্ছপটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। সমস্যার কারণ শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সুস্থ হয়ে উঠলে দ্রুত সমুদ্রে অবমুক্ত করা হবে।’

এসএইচ