হরমুজ প্রণালি খুলে দিতে আন্তর্জাতিক উদ্যোগে তুরস্কের সমর্থন

হরমুজ প্রণালি
হরমুজ প্রণালি | ছবি: সংগৃহীত
0

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার লক্ষ্যে চলমান আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে তুরস্ক। আজ (মঙ্গলবার, ১২ মে) দোয়ায় কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই সমর্থন ব্যক্ত করেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তিনি জোর দিয়ে বলেন, ইরান যুদ্ধের ক্ষেত্রে এই কৌশলগত জলপথটিকে কোনোভাবেই ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করা উচিত নয়। হাকান ফিদান আরও জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ নিরসনে পাকিস্তানের নেতৃত্বে যে আলোচনার উদ্যোগ নেয়া হয়েছে, আঙ্কারা তাতে সক্রিয়ভাবে অবদান রাখছে।

আরও পড়ুন:

একটি সমঝোতার মাধ্যমে যুদ্ধের ইতি ঘটিয়ে অঞ্চলের স্থিতিশীলতা ফেরাতে তুরস্ক কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এএম