জানা যায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতকাল (রোববার, ১০ মে) বিহারের বক্সার থেকে মায়ঙ্ক রাজ মিশ্র এবং ভিকি মৌর্যকে আটক করা হয়। অন্যদিকে উত্তর প্রদেশের বালিয়া থেকে রাজ সিংকে আটক করা হয়।
সংশ্লিষ্ট রাজ্যের পুলিশের সহায়তায় অভিযুক্ত ব্যক্তিদের আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। রাতেই উত্তরপ্রদেশ থেকে কলকাতা নিয়ে আসা হয় ওই তিন অভিযুক্তকে। রাতভর সিআইডির সদর দপ্তর ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের পর আজ (সোমবার, ১১ মে) সকালে তাদের মধ্যমগ্রাম থানা পুলিশের হাতে তুলে দিলে গ্রেপ্তার দেখানো হয়।
আরও পড়ুন:
এ দিন সকালে গণমাধ্যমের নজর এড়িয়ে তাদের বারাসাত আদালতে তোলা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) অধীন ১০৩(১)/১১১(২)(ক)/১২৬(২)/৩(৫) এবং ৬১(১) ধারাসহ ২৫/২৭ অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার (৬ মে) রাত সোয়া দশটা নাগাদ উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামের দোহারিয়ায় গুলি করে হত্যা করা হয় চন্দ্রনাথকে।





