মার্কিন কর্মকর্তাদের বেঁধে দেয়া সময়সীমাকে গুরুত্বহীন বলে প্রত্যাখ্যান করেছেন ইসমাইল বাঘাই। তিনি সাফ জানিয়ে দেন, ইরান কোনো নির্দিষ্ট সময়সীমা বা ‘আল্টিমেটাম’ অনুযায়ী জবাব দেবে না। তার মতে, এ ধরনের সময়সীমার কোনো অর্থ নেই।
ইরানি কর্মকর্তারা বলছেন, প্রস্তাবিত চুক্তির কারিগরি জটিলতা এবং তেহরানের অভ্যন্তরীণ ক্ষমতার বিভিন্ন স্তরে অনুমোদনের প্রয়োজনীয়তার কারণেই এই বিলম্ব হচ্ছে।
আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়, এ প্রক্রিয়ার সঙ্গে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফসহ পার্লামেন্টারি নেতা, ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল যুক্ত রয়েছে। তবে ওয়াশিংটনে চূড়ান্ত জবাব পাঠানোর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুমোদন প্রয়োজন।





