রিল নয়, রিয়েল লাইফেই ইতিহাস গড়ে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছিলেন দক্ষিণী সিনেমার অন্যতম হাইভোল্টেজ আইকন, সুপারস্টার বিজয় থালাপতি। কিন্তু রাজনীতির মারপ্যাঁচে বদলে যেতে বসেছে সে হিসাব।
স্থানীয় সময় নয়টায় একপ্রকার নিশ্চিত ছিল সরকার গঠনের সবুজ সংকেত পেয়েছেন থালাপতি বিজয়। চেন্নাইয়ের সিপিআইএম নেতা এএনআইকে জানান, শনিবার বেলা ১১টায় হচ্ছে শপথ অনুষ্ঠান। কিন্তু নিমেষেই বদলে গেল সব হিসাব।
এদিন ভারতীয় গণমাধ্যমে প্রচার করা হয়, বাম দল ও ভিসিকের সমর্থন পাওয়ায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ বিধায়কের সমর্থন অতিক্রম করতে হয়েছে তামিল নায়ক থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয়কে। কংগ্রেসের ৫ বিজয়ী বিধায়কের পাশাপাশি ভিসিকে, সিপিআই এবং সিপিএমের ২ জন করে মোট ৬ বিধায়কের সমর্থন পেয়েছে টিভিকে। ফলে দলটির সমর্থন এখন ১১৯-এ পৌঁছেছে। যা ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করেছে।
আরও পড়ুন:
এ অবস্থায় রাজ্যপালের সঙ্গে তৃতীয় দফায় বৈঠকে করেন থালাপতি। বৈঠক থেকে বের হয়ে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানান তিনি। টিভিকে সূত্রের বরাতে একাধিক গণমাধ্যমে খবর আসে রাজ্যপালের অনুমতি নিয়েই সরকার গঠন করতে যাচ্ছেন থালাপতি। শুরু হয়ে যায় বিজয় উল্লাসও।
এর এক ঘণ্টার মধ্যেই এনডিটিভির খবর বলছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ বিধায়কের সমর্থন আদায়ের যে বার্তা পাওয়া যাচ্ছিলো তা নিয়েও শুরু হয়েছে ধোঁয়াশা। এনডিটিভির খবর, বাম দলের সঙ্গে পার্লামেন্টে যেতে চায় না ডিএমকে। এমনকি টিভিকের প্রতি সমর্থন প্রত্যাহার করেছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগও। আরও জানা গেছে, রাজ্যপাল এখনও সরকার গঠনের অনুমতি দেননি থালাপতিকে।
যদিও বিজয়ের দল টিভিকে আগেই ঘোষণা দিয়ে রেখেছে, ডিএমকে এবং এআই-এডিএমকের জোট করে সরকার গঠনের সুযোগ নিলে শপথের আগেই একযোগে পদত্যাগ করবেন ১০৮ নবনির্বাচিত বিধায়ক।




