
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথ
ভারতের তামিলনাড়ুর রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন থালাপতি বিজয়। আজ রোববার (১০ মে) চেন্নাইয়ের জওহর লাল নেহরু স্টেডিয়ামে ৯ মন্ত্রীসহ তিনি শপথ নেন। এরমাধ্যমে তার নেতৃত্বে রাজ্যটিতে নতুন সরকার গঠিত হয়েছে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন বিজয়
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন থালাপতি বিজয়। অবশেষে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতের পর রোববার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতিকে শপথ নেয়ার অনুমতি দিয়েছেন রাজ্যপাল। চারটি দলের ১১টি আসন যুক্ত হওয়ায় টিভিকের আসন দাঁড়ালো ১২১টি। এর আগে, প্রয়োজনীয় দুটি আসন দিয়ে থালাপতিকে নিঃশর্ত সমর্থনের ঘোষণা দেয় ভিসিকে। তারপর চতুর্থবারের মতো রাজ্যপালের সঙ্গে দেখা করে শপথের অনুমতি পান থালাপতি।

শপথ নিয়ে ফের অনিশ্চয়তায় থালাপতি বিজয়!
তামিলনাড়ুর রাজ্য সরকার গঠনে নতুন মোড়। রাজ্যপালের কাছে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হয়েছেন থালাপতি বিজয়। তাই আজ থালাপতির শপথ অনিশ্চিত। এনডিটিভির খবর, থালাপতির দল টিভিকে যেন সরকার গঠন করতে না পারে এজন্য ৫০ বছরেরও বেশি সময় পর চির প্রতিদ্বন্দ্বী এআই-এডিএমকের সঙ্গে জোট করতে পারে ডিএমকে।

অবশেষে সরকার গঠনে ১১৮ বিধায়কের সমর্থন পেলেন বিজয়
অবশেষে সরকার গঠনে ১১৮ বিধায়কের সমর্থন পেলেন তামিলাগা ভেট্টি কাজাগম (টিভিকে) প্রধান তামিল অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়। আজ (শুক্রবার, ৮ মে) বিকেল সাড়ে ৪টায় রাজ্যপালের রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন বিজয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

নিজেদের সব বিধায়ক পদত্যাগ করবেন— থালাপতির এমন হুঁশিয়ারির কারণ কী?
ডিএমকে ও এআইএডিএমকে সরকার গঠনের চেষ্টা করলে নিজেদের সব বিধায়ক পদত্যাগ করবে বলে কড়া হুঁশিয়ারি দিলো থালাপতি বিজয়ের দল টিভিকে। টিভিকে প্রয়োজনীয় ১১৮ বিধায়কের সমর্থন নিশ্চিত না করায় রাজ্য সরকার গঠন নিয়ে তামিলনাড়ুতে চরম রাজনৈতিক সংকট দেখা দিলো। এই পরিস্থিতিকে জটিল সংকট উল্লেখ করে ১০ মে পর্যন্ত নিজেদের সব বিধায়ককে চেন্নাইয়ে অবস্থানের নির্দেশ দিয়েছে ডিএমকে।

তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায়; ভাঙছে দীর্ঘদিনের কংগ্রেস-ডিএমকে জোট
রাহুল গান্ধীর কংগ্রেসের সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে থালাপতি বিজয়। একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে এখনো ১০টি আসন প্রয়োজন থালাপতির টিভিকে দলের। সেটি পূরণে শর্ত সাপেক্ষে পাঁচটি আসন টিভিকে দলের জন্য ছেড়ে দিয়েছে কংগ্রেস। এই পদক্ষেপে ভেঙে গেল দীর্ঘদিনের কংগ্রেস-ডিএমকে জোট। আগামী ৭ মে বৈঠকে চূড়ান্ত হবে মুখ্যমন্ত্রীর নাম। এর মধ্য দিয়ে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে তামিলনাড়ুর রাজনীতিতে।

সরকার গঠনে বিজয়ের সামনে কংগ্রেসের কঠিন শর্ত
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েও সরকার গঠন নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)। ২৩৪টি আসনের মধ্যে বিজয় ১০৮টি আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টির ‘ম্যাজিক ফিগার’ থেকে এখনো ১০টি আসন দূরে আছেন তিনি।

‘মোদি-ম্যাজিকে’ পশ্চিমবঙ্গ ও আসাম জয়; তামিলনাড়ুতে বিজয়ের ‘বিপ্লব’
ভারতের বিধানসভা নির্বাচন-২০২৬
ভারতের পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও আসামসহ গুরুত্বপূর্ণ রাজ্যগুলোর বিধানসভা নির্বাচনের ফলাফল এখন দেশিয় ও আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে। প্রাথমিক প্রবণতায় পশ্চিমবঙ্গে দীর্ঘ দেড় দশকের তৃণমূল শাসনের পতনের ঘণ্টা বাজছে, আসামে হিমন্ত বিশ্বশর্মার আধিপত্য সুপ্রতিষ্ঠিত হচ্ছে এবং তামিলনাড়ুতে পর্দার নায়ক থেকে বাস্তবের নায়ক হওয়ার পথে বড় চমক দেখাচ্ছেন থালাপতি বিজয়।

তামিলনাড়ুতে বিজয়ের ‘হুইসেল রেভল্যুশন’, চমক দেখাচ্ছে টিভিকে
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই বড় চমক দেখাচ্ছেন দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় (জোসেফ বিজয়)। তার নবগঠিত দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) দুই আঞ্চলিক পরাশক্তি ডিএমকে ও এআইএডিএমকে-কে পেছনে ফেলে অভাবনীয় সাফল্যের পথে রয়েছে।

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন: ডিএমকে’কে হটিয়ে জয়ের আশা এডিএমকে-বিজেপি জোট
তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন কংগ্রেস-ডিএমকে জোটের বিরুদ্ধে লড়ছে এডিএমকে-বিজেপি জোট। প্রতিদ্বন্দ্বীতায় আছেন অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা থালাপতি বিজয়ও। সব ভোটারদের ভোট নিশ্চিতে ভোটগ্রহণের সময় দুই ঘণ্টা বাড়িয়ে রাত ৮টা পর্যন্ত করার জন্য নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছেন টিভিকের নেতা। বেলা ১১টা পর্যন্ত তামিলনাড়ুর মোট ২৩৪টি আসনে ৩৭ দশমিক পাঁচ-ছয় শতাংশ ভোট পড়েছে। ডিএমকেকে হটিয়ে এবার জয়ের ব্যাপারে আশাবাদী এডিএমকে-বিজেপি জোট।

অভিনয় থেকে রাজনীতির মঞ্চে; থালাপতি বিজয়ের সফলতার সম্ভাবনা কতটুকু
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠার ঘটনা বিরল নয়। রুপালি পর্দার জনপ্রিয়তা কাজে লাগিয়ে রাজনীতির মঞ্চেও সফল হয়েছেন বহু নায়ক-নায়িকা, যার উদাহরণ এমজি রামচন্দ্রন ও জয়ললিতা। তবে জনপ্রিয় তারকাদের ব্যর্থতার গল্পও আছে। তামিলনাড়ুর চলচ্চিত্র জগৎ থেকে রাজনীতিতে পা রাখা জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় এবার সেই আলোচনায়।

থালাপতির সমাবেশে নিহতের পরিবারের জন্য ১০ লাখ অনুদানের ঘোষণা রাজ্য সরকারের
চিকিৎসাধীনদের জন্য এক লাখ রুপি
ভারতের তামিলনাড়ুতে জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের প্রচার সমাবেশে পদদলিত হয়ে মৃত্যু হয়েছে শিশুসহ অন্তত ৩৯ জনের। আহত হয়েছেন প্রায় একশ’ সমর্থক। এর জন্য থালাপতির দল আইনশৃঙ্খলা বাহিনীর গাফলতির অভিযোগ তুলেছে। পুলিশ জানিয়েছে, অতিরিক্ত ভিড় ও গরমের কারণে ঘটেছে দুর্ঘটনা। মারা যাওয়া প্রত্যেকের পরিবারের জন্য ১০ লাখ রুপি এবং হাসপাতালে চিকিৎসাধীনদের জন্য এক লাখ রুপি অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। এ দুর্ঘটনার পর থালাপতির পরবর্তী রাজনৈতিক সমাবেশগুলোতে প্রভাব পরবে বলে শঙ্কা করা হচ্ছে।