ইরানে নতুন হামলার জন্য প্রস্তুত ইসরাইলি সেনাবাহিনী

ইসরাইলের সেনাপ্রধান ইয়াল জামির
ইসরাইলের সেনাপ্রধান ইয়াল জামির | ছবি: সংগৃহীত
0

প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে ইসরাইলি সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির।

দক্ষিণ লেবাননের খিয়াম শহরে মোতায়েন করা সেনাদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। যুদ্ধবিরতি ঘোষিত হলেও ওই অঞ্চলে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইলি সংবাদপত্র হারেৎজ-এর প্রতিবেদন অনুযায়ী, ইয়াল জামির দাবি করেছেন যে হিজবুল্লাহর বিরুদ্ধে ‘শক্তি প্রয়োগের ক্ষেত্রে তাদের ওপর কোনো বিধিনিষেধ নেই’।

আরও পড়ুন:

তিনি আরও দাবি করেন, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনী এখন পর্যন্ত ২ হাজারেরও বেশি হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে। ইসরাইলি সেনাপ্রধান আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানে হামলার জন্য তারা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর একটি তালিকা তৈরি করে রেখেছেন এবং যেকোনো সময় সেখানে আঘাত হানতে প্রস্তুত।

এএম