নতুন এই নিয়ম অনুযায়ী, যেকোনো বাণিজ্যিক বা সামরিক জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হতে চাইলে তাদের অবশ্যই ইরানি সশস্ত্র বাহিনীর সঙ্গে পূর্ণ সমন্বয় করতে হবে। জাহাজগুলোকে পারাপারের আগে ইমেইলের মাধ্যমে বিস্তারিত তথ্য পাঠাতে হবে।
আরও পড়ুন:
এরপর ইরানি কর্তৃপক্ষ সেই আবেদন যাচাই-বাছাই করে নিরাপত্তা ছাড়পত্র দিলেই কেবল জাহাজগুলো এই জলপথ ব্যবহারের অনুমতি পাবে।
ইরানি কর্মকর্তাদের মতে, এটি কোনো সাময়িক ব্যবস্থা নয়। তারা এই গুরুত্বপূর্ণ প্রণালির আইনি ও কৌশলগত অবস্থানে একটি স্থায়ী পরিবর্তন আনতে চাচ্ছে এবং কোনোভাবেই এই নিয়ন্ত্রণ ছাড়তে রাজি নয়।





