আইআরজিসির মুখপাত্র সরদার মোহেব্বি বিবৃতিতে জানান, তেহরান কর্তৃক হরমুজ প্রণালিতে আরোপিত ‘ব্যবস্থাপনা প্রক্রিয়া’ লঙ্ঘনকারী যেকোনো জাহাজকে শক্তিশালীভাবে প্রতিহত করা হবে।
ইরানের সংবাদ সংস্থা ফারস নিউজ-এর বরাতে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, ‘হরমুজ প্রণালির ব্যবস্থাপনা প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আনা হয়নি। আইআরজিসি নেভি কর্তৃক নির্ধারিত ট্রানজিট প্রোটোকল মেনে এবং নির্দিষ্ট রুট দিয়ে সমন্বয় করে চলাচলকারী সকল বেসামরিক ও বাণিজ্যিক জাহাজ সম্পূর্ণ নিরাপদ থাকবে।’
তবে এই নিয়মের ব্যত্যয় ঘটলে কঠোর পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, ‘আইআরজিসি নেভি ঘোষিত নীতিমালার বাইরে যেকোনো ধরনের সামুদ্রিক চলাচল মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। আইন লঙ্ঘনকারী জাহাজগুলোকে শক্তি প্রয়োগ করে থামিয়ে দেওয়া হবে।’
বিবৃতিতে মোহেব্বি জোর দিয়ে বলেন, ‘সকল শিপিং কোম্পানি এবং পরিবহন বীমা প্রতিষ্ঠানগুলোর জন্য আইআরজিসি-এর এ নির্দেশনাসমূহ গুরুত্বের সঙ্গে মেনে চলা অপরিহার্য।’





