যুদ্ধ বন্ধে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করলেন আব্বাস আরাঘচি: প্রেস টিভি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি | ছবি: সংগৃহীত
0

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর আলবুসাইদির সঙ্গে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আজ রোববার ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আব্বাস আরাঘচি ওমানের পররাষ্ট্রমন্ত্রীকে যুদ্ধ বন্ধে ইরানের কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে অবহিত করেন। তিনি বলেন, ইরান ও আঞ্চলিক দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চাপিয়ে দেয়া যুদ্ধ এবং উত্তেজনা অবসানের লক্ষ্যে তেহরান কাজ করে যাচ্ছে।

এই আলোচনার মূল লক্ষ্য ছিল অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা। মধ্যপ্রাচ্যে যেকোনো সংকটকালীন পরিস্থিতিতে ওমান দীর্ঘ সময় ধরে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে।

এএম