ওমর আবদুল্লাহ বিয়ের পোশাক পরিহিত ছবি শেয়ার করে লেখেন, ‘গতকাল থেকে একটি নতুন যাত্রা শুরু হল।’ সঙ্গে নিধি রাজদানকে ট্যাগ করে এনগেজমেন্ট রিংয়ের একটি ইমোজি যোগ করেন তিনি। অপরদিকে নিধি রাজদানও একই ছবি শেয়ার করে লেখেন, ‘ইটস ডান ব্রো।’ সাম্প্রতিক সময়ে ওমর আবদুল্লাহর সঙ্গে নানা সামাজিক অনুষ্ঠানে নিধিকে দেখা যাচ্ছিল।
এর আগে ১৯৯৪ সালে পায়েল নাথের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ওমর আবদুল্লাহ। সেই ঘরে জহির ও জামির নামে তাদের দুই ছেলে রয়েছে। তবে ২০০৯ সাল থেকে তারা আলাদা বসবাস শুরু করেন। দীর্ঘ আইনি লড়াই শেষে চলতি বছরের জুলাই মাসে ভারতের সুপ্রিম কোর্ট ওমর আবদুল্লাহ ও পায়েল নাথের বিবাহবিচ্ছেদের অনুমোদন দেন।
বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কয়েক মাসের মাথায় জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী তার জীবনের এই নতুন অধ্যায়ের কথা প্রকাশ্যে আনলেন।





