মধ্যপ্রাচ্য উত্তেজনা
ইরান ব্রিটেনকে 'টার্গেট' করছে বলে বিশ্বাসযোগ্য তথ্য নেই: স্টারমার

ইরান ব্রিটেনকে 'টার্গেট' করছে বলে বিশ্বাসযোগ্য তথ্য নেই: স্টারমার

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন যে, ইরান যুক্তরাজ্যকে 'টার্গেট' করছে, এমন কোনো ‘বিশ্বাসযোগ্য তথ্য’ দেশটির সরকারের কাছে নেই।

ট্রাম্পের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি, ‘পিছু হটেছেন’ মার্কিন প্রেসিডেন্ট: ইরানি সংবাদমাধ্যম

ট্রাম্পের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি, ‘পিছু হটেছেন’ মার্কিন প্রেসিডেন্ট: ইরানি সংবাদমাধ্যম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনার দাবি করলেও তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরানি সংবাদমাধ্যম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় জ্বালানি তেলের দাম একলাফে কমলো ১৩%

ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় জ্বালানি তেলের দাম একলাফে কমলো ১৩%

ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা স্থগিত করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরপরই বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের ধস নেমেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ১৭ ডলার বা প্রায় ১৫ শতাংশ কমে ৯৬ ডলারে নেমে এসেছে।

হরমুজ ইস্যুতে স্টারমার-ট্রাম্পের ফোনালাপ

হরমুজ ইস্যুতে স্টারমার-ট্রাম্পের ফোনালাপ

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল (রোববার, ২২ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় ফোনে কথা বলেছেন। ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র জানিয়েছেন: ‘উভয় নেতা মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বিশেষ করে বিশ্বব্যাপী জাহাজ চলাচল পুনরায় শুরু করার জন্য হরমুজ প্রণালি খুলে দেয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।’

সৌদি আরব ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশ

সৌদি আরব ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশ

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস। গালফ নিউজ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প?

ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প?

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হলেও দেশটির সরকারকে ক্ষমতাচ্যুত করা সম্ভব হয়নি। উল্টো হরমুজ প্রণালীতে শক্ত অবস্থান নিয়ে ইরান এখন পুরো বিশ্ব অর্থনীতিকে এই যুদ্ধের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, দুই সপ্তাহের রক্তক্ষয়ী বিমান যুদ্ধের পর দেখা যাচ্ছে, ইরান বিশ্ব বাজারে তেলের সরবরাহ বন্ধ করে দিচ্ছে এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের ওপর হামলা চালাচ্ছে। ফলে দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে গর্ব করা উপসাগরীয় দেশগুলো এখন চরম অস্থিরতার মুখে পড়েছে।

ঈদযাত্রার টিকিটে মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব; ভোগান্তীতে যাত্রীরা

ঈদযাত্রার টিকিটে মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব; ভোগান্তীতে যাত্রীরা

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিতে চান সবাই। তাই প্রতি বছরের মতো এবারও শুরু হয়েছে বাড়ি ফেরার জন্য বাসের আগাম টিকিট সংগ্রহের যুদ্ধ। তবে মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব পড়েছে ঈদযাত্রার টিকিটে। গত ৩ মার্চ থেকে বিক্রি শুরু হলেও চতুর্থ দিনে এসে তেল সংকটের অজুহাতে একাধিক কাউন্টার বন্ধ থাকায় কাঙ্ক্ষিত টিকেট পেতে বেগ পেতে হচ্ছে যাত্রীদের।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের এক শহরে নিহত অন্তত ৯

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের এক শহরে নিহত অন্তত ৯

মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনার মধ্যেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের বেইত শেমেশ শহরে অন্তত নয়জন নিহত এবং আরও ২০–২৮ জন আহত হয়েছেন। এটি ইসরাইলের ওপর ইরানের পাল্টা হামলার অন্যতম ঘাতক ঘটনা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইলের হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ডস কমান্ডার নিহত: রয়টার্স

ইসরাইলের হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ডস কমান্ডার নিহত: রয়টার্স

ইসরাইলের সামরিক অভিযানে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ ও রেভোলিউশনারি গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপোর নিহত হয়েছেন। দেশটির সামরিক অভিযানের সঙ্গে সম্পর্কিত দুটি সূত্র এবং একটি আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছেন।

বাইডেনের বিদায় বেলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াচ্ছে ইসরাইল

বাইডেনের বিদায় বেলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াচ্ছে ইসরাইল

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন হোয়াইট হাউজ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তার আগে মধ্যপ্রাচ্য উত্তেজনাকে বাড়িয়ে তুলেছে ইসরাইল। ৬০ দিনের যুদ্ধবিরতি চলমান থাকার পরও লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়ে অন্তত পাঁচজনকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। ইয়েমেনেও হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলো বিমান হামলা চালানো হয়েছে। এছাড়া হামাসের সঙ্গে বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তি আলোচনার মধ্যেও শুক্রবার গাজা উপত্যকায় ২০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এতো কিছুর পরও বিদায় নেয়ার আগে গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করে যাওয়ার ব্যাপারে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।