ইরানের দেয়া এই প্রস্তাবে বেশ কিছু কঠিন শর্ত ও গ্যারান্টি চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ভবিষ্যতে আর কোনো হামলা চালানো হবে না—এমন নিশ্চয়তা, ইরানের চারপাশ থেকে মার্কিন সেনা প্রত্যাহার, জব্দ করা সম্পদ ফেরত, সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান।
আরও পড়ুন:
এছাড়া তেহরানের এই প্রস্তাবে লেবাননসহ পুরো অঞ্চলে শত্রুতা বন্ধের আহ্বান জানানো হয়েছে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য ‘নতুন একটি ব্যবস্থা’ গড়ে তোলার প্রস্তাবও দিয়েছে দেশটি। সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালি খুলে দেয়া এবং যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহারের বিষয়ে চুক্তি করতে এক মাসের সময়সীমা বেঁধে দিয়েছে ইরান। এই সমস্যার সমাধান হলে পরবর্তী এক মাস ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার প্রস্তাব দেয়া হয়েছে।





