শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়ার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই: ত্রিবেদী

ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী | ছবি: সংগৃহীত
0

শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়ার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার। তিনি জানান, বিষয়টি একটি আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে এবং সেই প্রক্রিয়াকে সম্মান করেই ভারত এগিয়ে যাচ্ছে। আজ (শনিবার, ৩ অক্টোবর) বে অফ বেঙ্গল কনফারেন্সে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী তাকে নিতে আসেনি। বাংলাদেশের তৎকালীন পরিস্থিতিতে তাকে বাংলাদেশ থেকেই ভারতে নিয়ে আসা হয়। ভারত এ ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। তাই বিকল্প কোনো পরিস্থিতির কথাও তখন ভারত ভাবেনি।’

প্রতিবেশী দেশ হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রীকে গ্রহণ করা ভারতের দায়িত্ব ছিলো বলেও জানান তিনি। বাংলাদেশের বিমানকে ভারতে অবতরণের অনুমতি না দিলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াত, তা বলা কঠিন। শরীফ ওসমান হাদির হত্যাকারীকে ফিরিয়ে দেয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি এখনো প্রক্রিয়াধীন।’

যেকোনো সংকট সমাধানে দুই দেশের আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন দীনেশ ত্রিবেদী।

জেআর