ইরানের ওপর নৌ-অবরোধ; ২০ দিনে ৪৮টি জাহাজ ফিরিয়ে দিলো যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার | ছবি: সংগৃহীত
0

ইরানের ওপর আরোপিত নৌ-অবরোধ কার্যকর রাখতে গত ২০ দিনে ৪৮টি বাণিজ্যিক জাহাজকে তাদের গন্তব্য থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) গতকাল এ তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সেন্টকম জানায়, অবরোধ লঙ্ঘন রুখতে এসব জাহাজকে গন্তব্য পরিবর্তন করে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এর আগে ৪৪টি জাহাজ ফিরিয়ে দেয়ার কথা জানানো হয়েছিল; নতুন তথ্যে সেই তালিকায় আরও ৪টি জাহাজ যুক্ত হলো।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর কড়াকড়ি আরোপ করে তেহরান। এর জবাবে গত ১৩ এপ্রিল থেকে ইরানের ওপর নৌ-অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। মূলত ইরানের সামুদ্রিক বাণিজ্যিক চলাচল বন্ধ করতেই ওয়াশিংটন এই কঠোর পদক্ষেপ নিয়েছে।

এএম