আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) একটি সেনাপ্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে মের্ৎস বলেন, ‘এই অত্যন্ত টালমাটাল সময়ে আমরা একটি সুনির্দিষ্ট দিকনির্দেশনা অনুসরণ করছি। আমাদের সেই লক্ষ্য এখনো একটি ঐক্যবদ্ধ ন্যাটো এবং নির্ভরযোগ্য আটলান্টিকপাড়ের অংশীদারত্বের দিকেই নিবদ্ধ রয়েছে।’
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য সংকট ও প্রতিরক্ষা নীতি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে বার্লিনের মতপার্থক্য তৈরি হলেও মের্ৎস কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখার পক্ষেই মত দিলেন। বিশেষ করে ন্যাটোর সংহতি বজায় রাখা জার্মানির জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।





